করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী নিকোলাস লুনা।
হোয়াইট হাউসের দুইজন কর্মকর্তার সূত্রে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এর আগে ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকস করোনা আক্রান্ত হওয়ার পর সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্টও আক্রান্ত হন ভাইরাসটিতে।
এখন আক্রান্ত হলেন ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী নিকোলাস লুনা। মার্কিন প্রেসিডেন্টের অটোগ্রাফ দেয়ার কলম থেকে নোটবুক সবই প্রস্তুত রাখতেন তিনি।
যদি এ বিষয়ে হোয়াইট হাউস থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে প্রেসিডেন্টের অবস্থা বেশি গুরুতর হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।
আক্রান্তের পর পর হোয়াইট হাউসে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নেন বলে বিবিসি’র খবরে বলা হয়।
এর মধ্যে হাসপাতাল থেকে গাড়ি নিয়ে বের হয়ে এসে বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প। তিনি তার নিরাপত্তা কর্মীদের ঝুঁকিতে ফেলে দিয়েছেন বলে বিশেষজ্ঞদের মত।
