লাশবাহী গাড়িতে ফেনসিডিল

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ০২:০০ এএম

রাজধানীতে লাশবাহী ফ্রিজিং গাড়ি জব্দ করার পর গাড়ির ভেতর থেকে কাফনের কাপড় দিয়ে মোড়ানো বিপুল পরিমাণ ফেনসিডিল ভরা কফিন উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিন হাজার ফেনসিডিলের সঙ্গে গাড়ির চালক ও ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই লাশবাহী ফ্রিজিং গাড়ির ভেতরে চটের বস্তার ওপর দিয়ে কাফনের কাপড় মুড়িয়ে দেখতে মৃতদেহের মতো তৈরি করে মাদক পাচারকারিরা। বঙ্গবাজার সংলগ্ন রাস্তায় ওই ফ্রিজিং গাড়িটি জব্দ করে ডিবি।

উপকমিশানর আরও বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে ওই লাশবাহী ফ্রিজিং গাড়ি জব্দ করি। পরে গাড়ির পেছনের দরজা খুলে তার ভেতরে চটের বস্তা দিয়ে তৈরি করা কাফনের কাপড়ে পেঁচানো অবস্থায় ৪টি মৃতদেহের মতন দেখতে পাওয়া যায়। সেই চারটি বস্তা খুলে তিন হাজার পিস ফেনসিডিল জব্দ করা হয়।’

তিনি আরও জানান, গ্রেপ্তার ৩ ব্যক্তির কাছ থেকে এই মাদক কারবার চক্রে কারা জড়িত বিস্তারিত জানার চেষ্টা চলছে। তারা কুমিল্লা থেকে ঢাকার কোথায় ও কার কাছে ফেনসিডিলগুলো নিয়ে যাচ্ছিল সেটা বের করার চেষ্টা চলছে। ফ্রিজিং গাড়ির মালিকের পরিচয়সহ আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত