নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তার স্ত্রী শাহিদা রহমানের নমুনা সংগ্রহ করা হবে আগামী বৃহস্পতিবার।
কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন আতাউর রহমান। করোনাভাইরাসের রিপোর্ট হাতে পাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় সিটি স্ক্যানসহ বেশ কয়েকটি পরীক্ষা করান তিনি।
আতাউর রহমান বলেন, “আমার শারীরিক অবস্থা ভালো। চলাফেরা সব স্বাভাবিক আছে। তবে স্বাদ একটু কম পাচ্ছি, স্মেল ঠিক আছে। সিটি স্ক্যান করার পর আরেকটু ধারণা পাওয়া যাবে।”
একুশে পদকজয়ী আতাউর রহমান পাঁচ দশকের বেশি সময় ধরে মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত। তিন ডজনের মতো মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন, ২ হাজারটি প্রদর্শনীতে অভিনয় করেন। টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন তিনি। তার বয়স ৭৯ বছর।