রাজধানীর ধানমন্ডিমডেল থানা এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির ১০ সদস্যকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের ধানমণ্ডি জোনাল টিম। তারা হলো ফালান শিকদার (৫৫), তোফাজ্জল হোসেন সুমন (২৪), অনিক হোসেন (২৯), মনির হোসেন (৩৬), আল আমিন সরদার (২৮), লোকমান (২২), রিয়াজ শিকদার (২২), রিপন (৩২), আলম (৩১) ও মোহাম্মদ সুমন (২৫)। তাদের হেফাজত থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ৩টি স্প্রে, ৭টি মলমের কৌটা, ৪টি জ্যামব্যাক, ৫টি গুল ও ৩ প্যাকেট মরিচের গুঁড়া উদ্ধার করা হয়।
×
