কুমিল্লার মেঘনা উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ঝাড়ু মিছিল করেছে গ্রামবাসী। গতকাল বুধবার দুপুরে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের চর নদীঘেঁষা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এ মিছিল করে। খবর পেয়ে মেঘনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন। রামপ্রসাদের চর গ্রামের আস্কর আলী মেম্বার জানান, মেঘনা উপজেলার নদীঘেঁষা গ্রামগুলো অবৈধ বালু উত্তোলনের ফলে ঝুঁকিতে রয়েছে। সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসানকে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি।
×
