সুবর্ণচরে নারীর আরও ৩টি খণ্ডিত অংশ উদ্ধার, থানায় মামলা

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১২:২৪ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নুর জাহান বেগম নামে এক নারীকে কেটে হত্যার ঘটনায় নিহতের ছেলে হুমায়ূন কবির বুধবার রাতে বাদী হয়ে চরজব্বার থানায় মামলা করেছেন।

নিহত ওই নারীর আরও তিনটি খণ্ডিত অংশ রাতেই উদ্ধার করে পুলিশ।

নিহত নারী উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, গৃহবধূর মরদেহের দুই টুকরো গতকাল বিকেলে বাড়ির অদূরের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। পরে রাতে আশপাশের ক্ষেতগুলোতে তল্লাশি চালিয়ে খণ্ডিত দুটি পা ও বুকের অংশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ আরও খোঁজখবর নিচ্ছে।

উল্লেখ, বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের একটি ধানক্ষেত থেকে ওই নারীর মরদেহের দুটি অংশ উদ্ধার করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত