পার্বতীপুরে ধর্ষণের প্রতিবাদে ৬ সংগঠনের বিক্ষোভ

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০৭:৪২ পিএম

পার্বতীপুরে ৩য় শ্রেণির শিশু (৯) ধর্ষণ চেষ্টার বিচারসহ সারাদেশে ক্রমবর্ধমান নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পার্বতীপুর স্বেচ্ছাসেবী ঐক্যজোট ফোরাম।

বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে ৬টা সামাজিক সংগঠন হ্যালো পার্বতীপুর, পার্বতীপুর হেল্প ক্লাব, শৃঙ্খলা সমাজসেবা সংগঠন, হৃদয়ে পার্বতীপুর, হেল্পিং সেন্টার, সফলতার মঞ্চ একত্রিত হয়ে ঘণ্টা ব্যাপী মানববন্ধন করে।

মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও বাস টার্মিনাল এলাকা প্রদক্ষিণ শেষে আমেরিকান ক্যাম্প মহল্লায় গিয়ে শেষে হয়।

পথসভায় বক্তারা, গত ৫ অক্টোবর আমেরিকান ক্যাম্প মহল্লার ৩য় শ্রেণির এক স্কুলছাত্রী (৯) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ইছাহাক আলী (৩০)’র দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

পথসভায় ‘হ্যালো পার্বতীপুর’ পেজের সিরাজুল ইসলাম ইমু, ‘পার্বতীপুর হেল্প ক্লাবের’ তাজুল ইসলাম, ‘শৃঙ্খলা সমাজসেবা সংগঠনের’ সজিব, ‘হৃদয়ে পার্বতীপুরের’ পারভেজ, ‘হেল্পিং সেন্টারের’ বরকত, ‘সফলতার মঞ্চে’এর তানভীর বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত