করোনার এই দুর্যোগে সময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ফরিদপুরের ৪১ জন সাংবাদিক।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সিনিয়র সাংবাদিক পান্না বালা, জাহিদ রিপন, হাসানউজ্জামান, এসএম তমিজউদ্দিন তাজ প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, সমাজের যে কোনো সচেতনতামূলক কাজে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। কারণ এই পেশার মানুষের কথা সহজের সাধারণ মানুষ বিশ্বাস করে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, একজন সংবাদকর্মী গ্রামাঞ্চলে যখন যান তখন বাল্য বিবাহ, কyসংস্কার বন্ধের বিষয়ে জনসাধারণকে সচেতন করতে পারেন।
তিনি বলেন, একজন সংবাদকর্মী তৃণমূল পর্যন্ত কানেকশন রয়েছে তাই সামাজিক সমস্যা দূরীকরণে তারা বিশেষ দায়িত্ব পালন করতে পারেন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ক্ষতিগ্রস্ত ৪১ সংবাদকর্মীকে দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
