চট্টগ্রামে রিকশা থেকে নামিয়ে গৃহবধূকে (২২) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার মৌলভীপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
ওই গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
পুলিশ পর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করেছে।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘটনার বিস্তারিত জানাবেন।
পুলিশ জানায়, জেলার রাঙ্গুনিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও এলাকায় নামেন ওই গৃহবধূ। সেখানে থেকে রিকশায় নগরের চকবাজার যাওয়ার জন্য রওনা হন। মৌলভী
পুকুরপাড় এলাকায় তাকে রিকশা থেকে নামিয়ে রাস্তার পাশে একটি ডাস্টবিনের আড়ালে নিয়ে দলবেঁধে ধর্ষণ করা হয়। পরে রাতে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আতাউর রহমান এ ঘটনায় আটজনকে আটকের কথা জানান। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
