করোনা বিরতি কাটিয়ে দেশে ফিরতে যাচ্ছে প্রতিযোগিতামূলক ক্রিকেট। রবিবার থেকে শুরু হচ্ছে তিন দলের বিসিবি প্রেসিডেন্ট’স কাপ। তার আগে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় আয়োজিত এই আসরে খেলবেন জাতীয় দল, এইচপি দল ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ীদের থেকে নির্বাচিতরা। আগেই ঘোষিত হয়েছে তিন দলের স্কোয়াড।
জাতীয় দলের খেলোয়াড়টা দুই দফায় বায়ো সিকিউর বাবলে থেকে অনুশীলন করেছেন। ২৭ সদস্যের স্কিল ক্যাম্পে থাকা ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা হয়েছিল কয়েক দফা।
যুব বিশ্বকাপজয়ীরা বিকেএসপিতে অনুশীলন করছিলেন। সেখান থেকে এইচপি স্কোয়াডে যোগ দেন তারা। এইচপির অনুশীলন ক্যাম্প শুরুর আগেও সবার করোনা পরীক্ষা হয়েছে।
তিন দলের আসর উপলক্ষে জাতীয় দলের স্কিল ক্যাম্পের মতো এখন বাকি সদস্যরাও ঢুকে পড়েছেন হোটেল সোনারগাঁওয়ে জৈব সিকিউর ভাবলে। এর আগে সবার আরেক দফা করো না পরীক্ষা হয়।
সব খেলোয়াড়, কোচিং স্টাফ, দলের সহকারী, টিম বাসের চালক, হোটেল কর্মী মিলে ১২৬ জনের করো না পরীক্ষা করা হয়। যাদের সবার পরীক্ষার ফলই নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তবে দুজন হোটেলকর্মীর করো না পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানা গেছে। তবে সেটির কোরো প্রভাব পড়বে না খেলোয়াড়দের ওপর।
