প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০৭:৫৮ পিএম

নরসিংদীর পলাশে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী এলাকার ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার গভীর রাতে ওই কিশোরীর মা ধর্ষক সরকারকে আসামি করে পলাশ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন । অভিযুক্ত তৌকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তৌকির সরকার (২১) উপজেলার গজারিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকার রিপন সরকারের ছেলে।

নির্যাতিত কিশোরীর পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার রাতে ঘটনার সময় ওই কিশোরী বাড়িতে একা ছিলেন। ওই সময় তৌকির কয়েকজন বন্ধুকে নিয়ে বাড়ির পাশে অবস্থান করছিল। পরে তৌকির বাড়িতে একা ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন। তার চিৎকারে পাশের ঘর থেকে মামাতো ভাই এগিয়ে এসে তৌকিরকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই অভিযুক্ত তৌকিরকে আসামি করে মামলা দায়ের করেন কিশোরীর মা।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, এই ঘটনায় অভিযুক্ত যুবককে  গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত