শেখ হাসিনা সরকারের সময় অন্যায় করে কেউ পার পাবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০৮:২০ পিএম

ধর্ষণকারীদের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা সরকার সরকারের সময় কেউ অন্যায় অপকর্ম করে পার পাবে না।

 শনিবার দুপুরে সাভার পৌর এলাকার রাজাবাড়ি মহল্লার লাঙ্গলের মোড় থেকে কাতলাপুর পর্যন্ত রাস্তার উন্নয়নকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। একমাত্র আওয়ামী লীগ সরকারই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকার খাল-বিল-নদী দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বলেও বলেন তিনি।

সাভার পৌরসভার উদ্যোগে ৬ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত