ঢাকা-১৮ উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিলেন জাহাঙ্গীর

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০১:২৩ এএম

ঢাকা-১৮ উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়নপত্র নিলেন এস এস জাহাঙ্গীর।

শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে তিনি দলের মনোনয়নপত্র নেন।

এস এস জাহাঙ্গীরের হাতে মনোনয়ন পত্র তু্লে দেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী এ বিএম আব্দুস সাত্তার।

এর আগে, শুক্রবার ঢাকা-১৮ উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে এসএম জাহাঙ্গীরের নাম ঘোষণা করে বিএনপি।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে চলতি বছরের ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়। 

আগামী ১২ নভেম্বর এই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে।

তফসিল অনুযায়ী এই আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ অক্টোবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত