৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৩:৪৭ এএম

রাজধানীর উত্তরা-পশ্চিম থানা এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ (ডিবি)। গত শনিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. মিঠুন (২৪), মো. আবু হাসান (২০) ও বিলকিস বেগম (২২)।

ডিবির উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, উত্তরা-পশ্চিম থানার ঢাকা-আশুলিয়া মহাসড়ক এলাকায় মাদক কেনাবেচা হবে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত