বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন-শ্লীলতাহানির ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১০:৩৩ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র ও নির্যাতন করে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ঘটনায় দায়ের করা মামলার ছয় নম্বর আসামি সামছুদ্দিন ওরফে সুমনকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মামুনুর রশিদ পাটোয়ারি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কুমিল্লা শহর থেকে সামছুদ্দিন ওরফে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে ছয় এজাহারভুক্ত আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করা হলো।

সুমন একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের দরবেশ আলী বাড়ির নেয়ামত উল্যাহর ছেলে।

এ ঘটনায় গত ৫ অক্টোবর রাতে নির্যাতনের শিকার ও্ই নারী বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৭/৮ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

পরে ৬ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নির্যাতিতা নারী বাদী হয়ে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন এবং তার সহযোগী কালামের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত