ধর্ষণ মামলায় ১৬ বছর পর রায়: পলাতক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০৯:১৫ পিএম

কক্সবাজারে ধর্ষণ মামলায় প্রায় ১৬ বছর পর জালাল উদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার বিকেলে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসলেহ উদ্দীন এ আদেশ দেন। 
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সিকদার।

কারাদণ্ডপ্রাপ্ত জালাল উদ্দিন চকরিয়া পৌর এলাকার আহমদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

স্পেশাল পিপি বদিউল আলম সিকদার জানান, আসামি জালাল উদ্দিন মামলার বাদীকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে আর বিয়ে করেনি। তার একটি পুত্র সন্তানও জন্মগ্রহণ করে। সেই পুত্র সন্তানের বয়সও বর্তমানে ১৫ বছর। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর হলেও বাদী ওই নারী মামলার রায় পেয়ে অত্যন্ত সন্তুষ্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত