অবৈধ সম্পদ অর্জন

শরীয়তপুরে কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১২:৪৭ এএম

জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে শরীয়তপুরে এক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমলেশ মন্ডল মামলাটি করেন।

মামলায় আসামি করা হয়েছে শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার দক্ষিণ ডামুড্যা গ্রামের বাসিন্দা ও ডামুড্যা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসীম উদ্দিন সাগরকে (৪৭)। তিনি একজন দলিল লেখকও (ভেন্ডার)।

জসীম উদ্দিন সাগরের বিরুদ্ধে ২৮ লাখ ৯৬ হাজার ৯৫৩ টাকার সম্পদের তথ্য গোপন এবং ২ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৩৪৫ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক কমলেশ মন্ডল জানান, ২০১৯ সালের ৩ জুলাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে হাজির হতে নোটিস জারি করা হয়। কয়েক দফা নোটিস জারির পর তিনি দুদকে এসে তার সম্পদ বিবরণী জমা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত