ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আলামিন হোসেন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ওই উপজেলার তাহেরহুদা গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত আলামিন ভবানীপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে।
হরিণাকুণ্ডু থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লা জানান, তাহেরহুদা গ্রামের দোয়ার মাঠে ভবানীপুর গ্রামের আলামিন নামের এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। পরকীয়া প্রেমের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
