ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এ আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়বেন এসএম জাহাঙ্গীর।
গত শুক্রবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এলো নির্বাচন কমিশনের ঘোষণা।
এ দিকে মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাছানকে ঢাকা-১৮ দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে চলতি বছরের ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন আগামী ১২ নভেম্বর এই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে।
এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে।
