সহকারীকে জুতাপেটা করায় আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১২:০৪ এএম

জয়পুরহাটে এক আইনজীবী তার সহকারীকে জুতা দিয়ে পেটানোর অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি ও মানববন্ধন করেছে আইনজীবী সহকারী সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী ও আইনজীবী সহকারীরা জানান, বৃহস্পতিবার দুপুরে আইনজীবী আবু হোসেন চৌধুরী তার সহকারী আবদুল মোমিন মিন্টুকে প্রকাশ্যে জুতা দিয়ে পেটান। এ ঘটনা আইনজীবী সহকারীদের মধ্যে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক তারা কলম বিরতি ঘোষণা করে আইনজীবী সমিতির সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

আইনজীবী আবু হোসেন চৌধুরী মুঠোফোনে বলেন, মামলার কপি নিয়ে না আসায় তাকে জুতা দিয়ে একটি বাড়ি মারি।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত রিপোর্টের পর অভিযুক্তের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত