সনদ ছাড়াই আইনজীবী

বিচারপতির ছেলের বিরুদ্ধে রিটের রায় ২ নভেম্বর

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ০৩:২২ এএম

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী সনদ না পেলেও হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির ছেলেকে হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুলের শুনানি শেষ হয়েছে। আগামী ২ নভেম্বর এ বিষয়ে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর  হাইকোর্ট বেঞ্চ রুলের শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য রাখে। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ওই গেজেটের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দিয়ে বার কাউন্সিলের ওই গেজেটের কার্যকারিতা কেন অবৈধ ও বাতিল বলে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসান। বিচারপতির ছেলের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত