ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে ৩০ টাকা কেজিতে আলু বিক্রি

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০৮:৫৫ পিএম

হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে সরকার নির্ধারিত ৩০ টাকা কেজি ন্যায্য দামে আলু বিক্রি করা হয়েছে। এ সময় প্রত্যেক ক্রেতাকে ৩০ টাকা কেজি দরে ১ কেজি করে আলু কেনার সুযোগ দেওয়া হয়।

রবিবার দুপুর ১ টায় শহরের চৌধুরী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মণ্ডল ও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

একইদিন সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলুর দাম বেশি রাখায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার থানা সড়ক এলাকায় ৫ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯‘র ৪০ ধারা অনুযায়ী  জরিমানা আদায় করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত