রাজশাহী নগরে র্যাবের অভিযানে মো. জহুরুল হাসান (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত ২টার দিকে নগরের সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রবিবার সকালে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক জহুরুল নগরের সাধুর মোড় এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে জহুরুলকে আটক করে। সে রাজশাহীর শীর্ষ অস্ত্রধারী। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
