৩ বছর পর জঙ্গি শামীমের লাশ আঞ্জুমানে হস্তান্তর

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০১:৪৮ এএম

রাজধানীর আশকোনায় র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলায় নিহত হওয়ার তিন বছর পর জঙ্গি শামীমের (২৫) মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে র‌্যাব-১-এর পক্ষ থেকে মরদেহ দাফনে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। ২০১৭ সালের ১৭ মার্চ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আশকোনায় র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলা চালালে ঘটনাস্থলে নিহত হয় শামীম। এর পর মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমাগারে রাখা ছিল। র‌্যাব-১-এর সিনিয়র এএসপি মো. নজমুল হক দেশ রূপান্তরকে জানান, নিহতের নাম শামীম। তার পরিবার মরদেহটি গ্রহণে অস্বীকৃতি জানালে দাফনের জন্য গতকাল আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত