সাংবাদিকদের তাপস

নভেম্বরের মধ্যে ঝুলন্ত তার মাটির নিচে প্রতিস্থাপন

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০১:৫০ এএম

নভেম্বরের মধ্যে ইন্টারনেট ও কেব্ল টেলিভিশনের সব ঝুলন্ত তার মাটির নিচে প্রতিস্থাপনে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গতকাল রবিবার দুপুরে নগর ভবনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও কেব্ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতাদের সঙ্গে এক বৈঠকের পর ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস সাংবাদিকদের এ তথ্য জানান।

ডিএসসিসি মেয়র সাংবাদিকদের এ সময় বলেন, ‘তারের যে জঞ্জালে ঢাকা শহর সয়লাব, সেই জঞ্জাল থেকে আমরা ঢাকা শহরকে মুক্ত করতে চাই। সেজন্যই আমাদের আজকের এ আলোচনা। আমরা সবাই একমত হয়েছি, আমাদের প্রাণের এ ঢাকাকে সুন্দর ঢাকা হিসেবে পরিণত করতে চায়। আমরা যৌথভাবে কাজ করলে সেটা সম্ভব, সে ঐকমত্যে আমরা উপনীত হয়েছি।’

আগামীকাল থেকে আইএসপিএবি ও কোয়াব তাদের নিজ উদ্যোগে এসব ঝুলন্ত তার ভূগর্ভস্থ ব্যবস্থাপনায় নিয়ে যেতে কাজ শুরু করবে। ধানমন্ডি এলাকা থেকে এ কার্যক্রম শুরু হবে এবং পুরো দক্ষিণ সিটিতে নভেম্বরের মধ্যে তারা এ কার্যক্রম বাস্তবায়ন করবে। তাদের এ কাজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত