নাটোরের গুরুদাসপুরে এক কিশোরী (১৭)কে ধর্ষণের অভিযোগে মানিক হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের রওশনপুর গ্রামে ওই ঘটনা ঘটে। উপজেলার রওশনপুর গ্রামের ওই কিশোরীর সঙ্গে পার্শ্ববর্তী মকিমপুর গ্রামের মানিকের সঙ্গে মাঠে ছাগল চড়াতে গিয়ে পরিচয় হয় কিশোরীর। এরপর দীর্ঘ দিন ওই কিশোরী ও মানিকের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। বিয়ের প্রলোভনে একাধিকবার তাকে ধর্ষণ করেছে মানিক। কিশোরী তাকে বিয়ে করতে বললে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে তিনি। রবিবার গভীর রাতে মানিক কৌশলে ওই কিশোরীর ঘরে ঢুকে। একপর্যায়ে তাকে আবারও ধর্ষণ করে। শেষে কাজি ডাকার কথা বলে কৌশলে মানিক সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার সকালে কিশোরী মানিকের বিরুদ্ধে অভিযোগ দিলে থানা-পুলিশ মানিককে আটক করে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, বাদীর অভিযোগর প্রেক্ষিতে আসামিকে আটক করা হয়েছে। ধর্ষণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে ওই কিশোরী ধর্ষণ হয়েছে কিনা।
