ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১১:৪৩ এএম

ঝিনাইদহ শহরের কলার হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম (৫০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টার সময় শহরের কলার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম সদর উপজেলার বেড়াদী গ্রামের ইয়ামিন আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কুষ্টিয়া থেকে ফরিদপুর আগামী রাসেল পরিবহনের একটি বাস শহরের কলারহাট নামক স্থানে ওই সাইকেল আরোহীকে চাপা দেয়।

এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পুলিশ বাসটিকে আটক করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত