কোনো কিছুই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না আমরা : আমান

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০২:৪৭ এএম

কোনো কিছুই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ঢাকা-১৮ আসনের উপনির্বাচন পরিচালনায় বিএনপির গঠিত কমিটির প্রধান সমন্বয়ক আমানউল্লাহ আমান। তিনি বলেছেন, ঢাকা-১৮ সংসদীয় আসনে উপনির্বাচন আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ।

গতকাল মঙ্গলবার বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের বাসার সামনে অস্থায়ী মঞ্চে ছাত্রদল ঢাকা মহানগর উত্তর ও সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ডের ছাত্রদল নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এর আগে গত সোমবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছিলেন আমানউল্লাহ আমান।

তিনি বলেন, উপনির্বাচন চ্যালেঞ্জ জেনেই আমরা মোকাবিলা করার প্রস্তুতি গ্রহণ করব। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ভোটের অধিকার রক্ষার এ লড়াই এখান থেকে নতুন করে শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত