খুব অল্প সময়ে সরকার পতনের আন্দোলন : শাহজাহান

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০২:৫৬ এএম

খুব অল্প সময়ের মধ্যে সরকার পতনের আন্দোলন শুরুর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের আশু রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

শাহজাহান বলেন, আর বসে থাকার সময় নেই। খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রস্তুতি নিয়ে এ ফ্যাসিবাদ পতনের আন্দোলনে শরিক হতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত