বৈরী আবহাওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌ-যান চলাচল বন্ধ

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১০:৫৫ এএম

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে বন্ধ রয়েছে সব ধরনের নৌ-যান চলাচল।

শুক্রবার সকাল থেকে ঝোড়ো বাতাস ও বৃষ্টি বেড়ে গেলে নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া নাব্যতা সংকটের কারণে আগে থেকেই বন্ধ রয়েছে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে ঝোড়ো বাতাস ও বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে উত্তাল হয়ে উঠেছে পদ্মা।

তারা জানান, মাঝ পদ্মায় প্রচণ্ড ঢেউ থাকায় ঝুঁকি এড়াতে ভোর থেকেই লঞ্চ ও স্পিডবোট বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে কর্তৃপক্ষের নির্দেশে নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত