অস্ট্রেলিয়ায় অনলাইনে শিশু নিপীড়নকারী ৪৪ ব্যক্তিকে গ্রেপ্তার

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১২:২৯ পিএম

অস্ট্রেলিয়ায় শিশু নিপীড়নের অভিযোগে ৪৪ ব্যক্তিকে করেছে দেশটির পুলিশ। তারা সবাই অনলাইনে শিশু নির্যাতনের সামগ্রী ও উৎপাদনের সঙ্গে যুক্ত ছিলেন।

বিবিসি জানায়, দেশজুড়ে অভিযান চালায় অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি)। এসব অভিযুক্তকে গ্রেপ্তারের সঙ্গে উদ্ধার করা হয়েছে ১৬ শিশুকে।

অনলাইনে শেয়ার হওয়া ছবি ও ভিডিওর এক বছর ধরে অনুসন্ধান করে এ গ্রেপ্তার অভিযান চালানো হয়।

অভিযুক্তদের বয়স ১৯ থেকে ৫৭ বছর পর্যন্ত। দেশটির প্রতিটি অঙ্গরাজ্য থেকে কেউ না কেউ গ্রেপ্তার হয়েছেন।

তাদের বিরুদ্ধে পুলিশ মোট ৩৫০টি অভিযোগ এনেছে, যেগুলো শিশু নিপীড়ন সামগ্রী উৎপাদন সংশ্লিষ্ট।

অভিযুক্তরা শিশু নিপীড়নের এসব ছবি ও ভিডিও ক্লাউড স্টোরেজে শেয়ার করতেন। এএফপি কয়েকটি প্রমাণকে ‘সবচেয়ে ঘৃণ্য’ হিসেবে বর্ণনা করেছে।

কমিশনার রিস কারশ বলেন, এ জাতীয় ঘটনায় ভুক্তভোগীদের চিহ্নিত এবং তাদের উদ্ধার করা ছিল সময়ের সঙ্গে লড়াই।

তিনি বলেন, ‘আমাদের তদন্তকারীরা কঠোর পরিশ্রমের সঙ্গে পিক্সেল থেকে পিক্সেল অনুসন্ধান করেছেন এবং হাল ছেড়ে দেননি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত