মার্কিন নির্বাচন ঘিরে ইরানি সশস্ত্র বাহিনী-মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ০১:১০ পিএম

আসন্ন মার্কিন নির্বাচনকে ঘিরে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিএস), কুদস বাহিনীসহ ইরানের পাঁচটি গ্রুপের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আলজাজিরা জানায়, ইরান ও রাশিয়ার কাছে মার্কিন ভোটারদের তথ্য আছে এমন গোয়েন্দা সতর্কতার পর এ পদক্ষেপ নিল ওয়াশিংটন প্রশাসন।

প্রেসিডেন্ট নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময়ের আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই জানায়, ডেমোক্রেটিক ভোটারদের হুমকি দিয়ে মেইল পাঠানোর পেছনে ইরানের হাত আছে। রাশিয়ার কাছেও যুক্তরাষ্ট্রের ভোটারদের তথ্য রয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, তারা ইরানের বিপ্লবী গার্ড, কুদস বাহিনী, বায়ান রাসানেহ গোস্তার ইনস্টিটিউট, ইরানি ইসলামিক রেডিও অ্যান্ড টেলিভিশন ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব ভার্চুয়াল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞার আরোপ করেছে।

৩ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে নিযুক্ত,স্পনসর, গোপন কর্মকাণ্ড বা বিদেশি হস্তক্ষেপে জড়িত থাকার জন্য অভিযোগ আনা হয়েছে ইরানি এসব প্রতিষ্ঠানের ওপর।

প্রসঙ্গত, বিপ্লবী গার্ড হচ্ছে ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা, কুদস বাহিনী হচ্ছে বিপ্লবী গার্ডের বিশেষ শাখা এবং এ দুই বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান বায়ান রাসানেহ গোস্তার ইনস্টিটিউট। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত