শেরপুরে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীর মৃত্যু

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১২:৫৬ এএম

শেরপুরের শ্রীবরদীতে গৃহকর্ত্রীর নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী সাদিয়া ওরফে ফেলি মারা গেছে। প্রায় এক মাস চিকিৎসাধীন থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সাদিয়া শ্রীবরদী পৌরশহরের মুন্সিপাড়া এলাকার কৃষক সাইফুল ইসলামের মেয়ে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর সাদিয়ার পরিবার ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ জানালে পুলিশ গৃহকর্ত্রী ঝুমুরকে আটক করে এবং সাদিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

পরিবার ও স্থানীয়রা জানায়, বছরখানেক আগে শহরের মুন্সিপাড়া এলাকার কৃষক সাইফুল ইসলামের মেয়ে সাদিয়াকে গৃহকর্মী হিসেবে আনে শ্রীবরদী উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের স্ত্রী রাবেয়া আক্তার ঝুমুর। এরপর থেকেই তুচ্ছ ঘটনায় নিয়মিত সাদিয়ার ওপর নির্যাতন চলত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত