সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
আইজিপি শনিবার এক শোক বার্তায় বলেন, ব্যারিস্টার রফিক-উল হক বাংলাদেশের আইন অঙ্গনে এক বাতিঘর ছিলেন। বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় তিনি অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ রেখেছেন। দেশের সাংবিধানিক সংকটকালে তিনি বিজ্ঞ আইনি পরামর্শ দিয়ে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশে আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। শুধু আইনজীবীই নয়, তিনি ছিলেন একজন সমাজ সেবক ও শিক্ষানুরাগী। তিনি আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন।
আইজিপি রফিক-উল হক রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ব্যারিস্টার রফিক-উল হক শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
