হাকিমপুরে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমি অনুষ্ঠিত

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ০৭:৪১ পিএম

দিনাজপুরের হাকিমপুরে পূজা অর্চনার মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমি পূজা অনুষ্ঠিত হচ্ছে।

দিনটি উপলক্ষ্যে শনিবার সকাল থেকেই মন্দির ও মণ্ডপগুলোতে চলে বিহিত পূজা। সন্ধ্যায় সন্ধি পূজা থাকলেও করোনার কারণে তা আগেই করে ফেলেন। সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দেবীর আরাধনা করছেন ভক্তরা, চলে অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ। তবে করোনার কারণে এবারে বাদ দেওয়া কুমারী পূজা। সকলেই মুখে মাস্ক পড়ে মন্ডপগুলিতে ঢুকছেন ও প্রতিমা দর্শন করছেন।

পূজা দেখতে আসা রাজিব দত্ত ও বৃষ্টি সাহাসহ বলেন, পূজা বেশ ভালোভাবেই উদ্‌যাপন করছি যদিও এবার করোনা মহামারির কারণে আমাদের অনেক কিছু মেনে চলতে হচ্ছে। আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের পূজা উদ্‌যাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছি, যার কারণে অন্যান্য বছরের মতো তেমন জমজমাট হচ্ছে না তারপরেও সকলকে বলবো স্বাস্থ্যবিধি মেনে যেন তারা পূজা উদ্‌যাপন করে। এবারে আমাদের দুর্গা মার কাছে প্রার্থনা আমাদের আমরা যেন করোনা মুক্ত বাংলাদেশসহ পুরো বিশ্ব থাকতে পারি। একই সঙ্গে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা থেকে যেন মুক্তি পাই ও সকলে যেন মিলেমিশে থাকতে পারি সেই প্রার্থনা।   

পালপাড়া সর্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি স্বপন পাল বলেন, করোনা ভাইরাসের কারণে সরকারি ও কেন্দ্রীয় পূজা উদ্‌যাপন কমিটির নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ও সীমিত পরিসরে শারদীয় দুর্গাপূজার সবকিছু অনুষ্ঠিত হচ্ছে। তবে করোনার কারণে শুধুমাত্র মূল ক্রিয়াক্রম পালন করা হচ্ছে, কুমারীপূজাসহ বাকি সবকিছু বাদ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত