সাংবাদিকদের ডিএমপি কমিশনার

পূজাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০২:১১ এএম

দুর্গাপূজাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা হিন্দু ধর্মাবলম্বীদের নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।’ গতকাল শনিবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের জন্য গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পুলিশি টহল বৃদ্ধির মাধ্যমে পূজামন্ডপ ও মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে উল্লেখ করে কমিশনার বলেন, স্বতঃস্ফূর্তভাবে নিরাপত্তার মধ্যদিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উদযাপন করছেন। করোনাকালে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে পূজামন্ডপগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের সঙ্গে মূল জনগোষ্ঠীর কোনো সম্পৃক্ততা নেই। গুজবের কোনো ভিত্তি নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত