সোশ্যাল মিডিয়ায় সেনাপ্রধানের আইডি নেই : আইএসপিআর

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০১:৪৩ এএম

সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদের নামে ফেইসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত অ্যাকাউন্ট বা আইডি নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গতকাল রবিবার আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেইসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেনাপ্রধানের নাম (আবদুল আজিজ) এবং ছবি ব্যবহার করে ভুয়া আইডি খোলা হয়েছে। সেখানে সেনাবাহিনী প্রধানের নাম ব্যবহার করে এসব ভুয়া আইডি থেকে বিভিন্ন প্রকার স্ট্যাটাস প্রদান ও তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব ভুয়া আইডি থেকে প্রচারিত সব তথ্যাবলি মিথ্যা হিসেবে গণ্য করতে সবাইকে অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত