রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাচনে থাকব : জাহাঙ্গীর

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০১:২০ এএম

সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা মাঠে থেকে বিজয় নিয়ে ঘরে ফিরবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন। নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ইসি নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হলে ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।’ গতকাল সোমবার উত্তরার ১০ ও ১১নং সেক্টরে গণসংযোগ শেষে বাংলাদেশ মেডিকেলের পাশের বটতলায় সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘৫০নং ওয়ার্ডে আমাদের পূর্বনির্ধারিত গণসংযোগ ছিল। আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেখানে ধানের শীষের নেতাকর্মীদের ওপর হামলা করছে। সেখানে কিছু নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি একটা কথা বলতে চাই, হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের নেতাকর্মীদের জনগণকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমরা মাঠে আছি, মাঠে থাকব। জয় নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরব। আমার প্রচারণায় জনগণের অংশগ্রহণ দেখে আওয়ামী লীগের প্রার্থী ভয় পেয়েছেন। আমি বলতে চাই, ভয় পেলে আপনারা ঘরে থাকুন। আমরা মাঠে আছি এবং মাঠে থাকব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত