দুর্নীতির দায়ে ভারতের সাবেক মন্ত্রীর ৩ বছর জেল

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০৩:০৩ এএম

কয়লা ব্লক বণ্টন দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়কে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দিল্লির বিশেষ সিবিআই আদালত এই সাজা দেয়। দিলীপের পাশাপাশি ওই কেলেঙ্কারিতে জড়িত আরও দুজনকেও তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের প্রত্যেককে ১০ লাখ রুপি করে জরিমানাও করা হয়েছে।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিজেপিদলীয় অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে কয়লাবিষয়ক মন্ত্রী ছিলেন দিলীপ। ১৯৯৯ সালে ঝাড়খন্ড রাজ্যের কয়লার ব্লক বণ্টন সংক্রান্ত একটি মামলায় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। বাজপেয়ীর এনডিএ সরকার সিবিআইকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়। তদন্তে নেমে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা খুঁজে পায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি। গ্রেপ্তার হন দিলীপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত