মেছো বাঘের তিনটি ছানা পিটিয়ে মারল মহল্লাবাসী

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১২:৩৭ এএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে মেছো বাঘের তিন ছানাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন।

মঙ্গলবার ঘটনাটি ফেইসবুকে ছড়িয়ে পড়ে। সোমবার রাতে উপজেলার গরীব হোসেন মহল্লায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গরীব হোসেন মহল্লার সাখাওয়াত কাওসারের বসতবাড়ির লাগোয়া একটি পরিত্যক্ত ঘরে কিছুদিন থেকে বসবাস শুরু করে একটি মেছো বাঘ ও তার তিন ছানা।

সোমবার সন্ধ্যায় ওই বাড়ির লোকজন এ মেছো বাঘের অস্তিত্ব টের পান। পরে আশপাশের লোকজন মিলে লাঠিসোঁটা নিয়ে তাড়া করেন এ মেছো বাঘের পরিবারটিকে। মানুষের ভয়ে মেছো বাঘটি পালিয়ে যেতে সক্ষম হলেও ছানা তিনটি আটকা পড়ে ঘরের ভেতরে। পরে লোকজন মেছো বাঘের তিনটি ছানাকে পিটিয়ে হত্যা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, বিষয়টি পুলিশকে কেউ অবগত করেননি। তবে ফেসবুক থেকে বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত