ক্রীড়া সাংবাদিক মোস্তাক আহম্মেদের মৃত্যু

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৮:০২ এএম

সিনিয়র ক্রীড়া সাংবাদিক, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সদস্য মোস্তাক আহম্মেদ হৃদরোগে আক্রান্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএসপিএর বার্ষিক ক্রীড়া আসর- স্পোর্টস কার্নিভালে অংশ নিতে মাঠে এসেছিলেন মোস্তাক। পল্টনের ব্যাডমিন্টন উডেন ফ্লোর জিমনেসিয়ামে খেলায় নামেন তিনি। খেলতে খেলতেই হঠাৎ মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাদ এশা যাত্রাবাড়ী ছনটেক জামে মসজিদে জানাজা শেষে কুমিল্লার নিজ গ্রামে দাফন করা হয় তাকে। ৫৫ বছর বয়সী মোস্তাক আহম্মেদ মৃত্যুর আগে বিডি স্পোর্টস ডট কমে কাজ করতেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত