আশুলিয়ায় দুই কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৮:২৫ এএম

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া আমতলা এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েমের নেতৃত্বে প্রায় ৫০ সদস্যের একটি দল দিনব্যাপী অভিযানে ছয় শতাধিক বাসাবাড়িতে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আশুলিয়ার আমতলা এলাকায় টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয় এলাকার প্রভাবশালীরা। সকাল থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এছাড়া পাঁচটি মূল পয়েন্ট থেকে মাটির নিচে থাকা গ্যাস সরবরাহের কয়েক হাজার নিম্নমানের জিআই পাইপ জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত