ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০১:১৬ পিএম

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের আজ ৪৯ তম শাহাদাতবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি।

দিবসটি উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা জেলা শাখার সভাপতি ওয়ারেন্ট অফিসার শাহীনুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সার্জেন্ট রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা, শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের নামে নামকরণের দাবি জানান।

এদিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মুস্তাফিজুর রহমান জানান, আজ সকালে তাদের পারিবারিকভাবে ৪টি মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করবেন। এ ছাড়া সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত