সাভারে প্রবাসীকে গুলি করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০৪:২৪ এএম

সাভারে প্রকাশ্য দিবালোকে গাড়ি আটকে ইতালি প্রবাসী এক ব্যক্তিকে মারধর ও গুলি করে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাভারের আমিনবাজার-ভাকুর্তা সড়কের পুলিশ চেকপোস্টের কাছে তুরাগ ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই প্রবাসী মোহাম্মদ আমান উল্লাহকে (৪০) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। তিনি ঢাকার কেরানীগঞ্জের সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে।

আহতের স্ত্রী সুমা আক্তার বলেন, ‘বুধবার সকালে আমিনবাজারে ব্যাংক থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করি। টাকা নিয়ে একটি প্রাইভেট গাড়ি নিয়ে যখন তুরাগ-ভাকুর্তা সড়কের লোহার ব্রিজ পার হয়ে পুলিশ চেকপোস্টের কাছে চলে আসি তখনই ফিল্মি স্টাইলে পাঁচটি মোটরসাইকেলে করে ১০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত আমাদের গাড়ি ব্যারিকেড দিয়ে আমার স্বামীকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে তারা আমার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমার স্বামী বাধা দেয়। তখন ছিনতাইকারীরা তার বাম পায়ে একটি গুলি করে এবং আরও চারটি ফাঁকা গুলি করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে আমিনবাজারের দিকে চলে যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত