ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলমানদের মোদির শুভেচ্ছা

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১১:৩০ এএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আশা, দিনটি সবার মাঝে আরও সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে।

মহানবী মুহাম্মদ (স.) এর জন্মদিন উপলক্ষে প্রতি আরবি বছরের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান বিশ্ব মুসলিম উম্মা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকে।

দিনটি উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মোদি। লিখেছেন- “মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, দিনটি সর্বত্র আরও সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে। সবাই সুস্থ ও সুখী হোক।”

মোদির পাশাপাশি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন তেলেঙ্গনা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত