নোয়াখালীর হাতিয়ায় আগে থেকে ওঁৎপেতে থেকে এক গৃহবধূকে তার নিজ বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়া থানায় মামলা দায়ের করেন ওই গৃহবধূ।
গ্রেপ্তার হওয়া শ্রীবাস দেবনাথ নলচিরা ইউনিয়নের ফজর মাঝি গ্রামের সুনীল দেবনাথের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ নিজ বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন। রান্নার প্রয়োজনে তিনি রান্নাঘর থেকে বসতঘরে এলেই আগে থেকে ওঁৎপেতে থাকা শ্রীবাস তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে গৃহবধূর চিৎকারে বাড়ির অন্যান্য ঘরের লোকজনসহ এলাকাবাসী এসে গণধোলাই দিয়ে অভিযুক্তকে পুলিশে সোপর্দ করে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
