বয়স মাত্র ১৫। এই বয়সেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন আফগানিস্তানের নূর আহমেদ। নতুন মৌসুমের জন্য বাঁহাতি এই স্পিনারকে চুক্তিবদ্ধ করেছে মেলবোর্ন রেনেডেগস।
দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার ইমরান তাহিরের সঙ্গেও চুক্তি করেছে মেলবোর্ন। কিন্তু তাকে বড় দিনের আগে পাওয়া যাচ্ছে না। এই সময়ে নূর তার অভাব পূরণ করবে বলে ধারণা করা হচ্ছে।
এক বছর ধরে স্কাউটিং করার পরে বিগ ব্যাশের তারকা খচিত দল সই করাল আফগান প্রতিভা নুরকে। ২০০৫ সালে কাবুলে তার জন্ম। গোটা মৌসুমের জন্যই তাকে রেনেগ্রাডসে চুক্তিবদ্ধ করা হয়েছে। তাকে গাইড করার জন্য থাকবেন ইমরান তাহির।
ঘরোয়া ক্রিকেটে মাত্র একটা প্রথম শ্রেণির ম্যাচ এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নূর আহমদ। গত বছরেই মাত্র ১৪ বছর বয়সে যুব বিশ্বকাপে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
৩ ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশ লিগ। নির্ধারিত সূচি থেকে এক সপ্তাহ পিছিয়ে শুরু হবে লিগ। টুর্নামেন্টের আগেই দলে যোগ দেবেন এই কিশোর মিস্ট্রি স্পিনার। রিস্ট স্পিনার নূরকে গত একবছর ধরেই নজরে রেখেছিল মেলবোর্নের এই ফ্র্যাঞ্চাইজি।
নুরকে পেয়ে উচ্ছ্বসিত রেনেগ্রাডস কোচ মাইকেল ক্লিনগার জানিয়েছেন, “ও এমন একজন স্পিনার যাকে খুব বেশি ক্রিকেট মহল দেখেনি। এটাই আমাদের অ্যাডভান্টেজ হতে চলেছে। বিশ্বের কাছে পরিচিত হতে চায় নূরও। দুদিকেই বল ঘোরাতে পারে ও। ওকে পেয়ে আমরা ভালো লাগছে।”
নূরের সঙ্গেই রেনেগ্রাডস স্কোয়াডে রয়েছেন স্বদেশি আফগান তারকা মোহাম্মদ নবি। তিনি বলেন, “ রেনেগ্রাডস ফলোয়ার এবং সমর্থকরা নূরকে খুব একটা বেশি চেনে না। তবে ও খুব আকর্ষণীয় এক প্রতিভা হতে চলেছে। আমার মনে হয় ওই সামনে দুরন্ত এক ভবিষ্যৎ রয়েছে।”
