এবার হাতিয়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওয়ালী উল্লাহ (৪৫) নামক একজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর পিতা হাতিয়া থানায় মামলাটি করেন। ঘটনাটি ঘটেছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গামছাখালি গ্রামে ।
অভিযুক্ত ওয়ালী উল্লাহ একই ইউনিয়নের গামছাখালি গ্রামের নজির উল্লার ছেলে ।সে ভুক্তভোগী ছাত্রীর ফুফা হয়। ভুক্তভোগী ছাত্রী স্থানীয় এক মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর বাড়ি অভিযুক্ত ওয়ালীউল্লাহ বাড়ির পাশাপাশি ।ঘটনার দিন শুক্রবার সকালে ছাত্রীর বাবা স্থানীয় বাজারে নিজের দোকানে ও তার মা পাশের বাড়িতে ছিল । এই সুযোগে ওয়ালী উল্লাহ ছাত্রীকে তাদের নিজের ঘরের মধ্যে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে পাশের লোকজন চলে আসায় ওয়ালী উল্লাহ পালিয়ে যায়।
ছাত্রীর পিতা তার মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে শুক্রবার রাতে ওয়ালি উল্লাহর বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা করেন।
এ বিষয়ে আলাপকালে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত ) কাঞ্চন কান্তি দাশ জানান, ভুক্তভোগী ছাত্রীর বাবা থানায় মামলা করেছে । অভিযুক্ত ওয়ালী উল্লাহকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
