যমুনায় জেলেদের জালে ২৯ কেজির বাঘাইড় মাছ

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ০৯:৪৫ পিএম

জামালপুরের মেলান্দহে যমুনা নদীতে জেলেদের জালে ২৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। রবিবার দুপুরে উপজেলার মাহমুদপুর বাজারের বটতলায় মাছটি বিক্রি করতে আনলে উৎসুক জনতা ভিড় জমায়। পরে প্রতি কেজি ১ হাজার টাকা দরে ২৯ হাজার টাকায় বিক্রি হয় মাছটি।

মাছ ব্যবসায়ী হানিফ জানান, শনিবার রাতে যমুনা নদীর দলগের চর এলাকায় কাদের ব্যাপারী নামে এক জেলের জালে ২৯ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে সকালে মাহমুদপুর বাজারে মাছটি বিক্রি করতে নিয়ে এলে তিনি ও মোতাহার নামে দুই মাছ ব্যবসায়ী কিনে নেন। খবর পেয়ে মাছটিকে দেখতে বাজারে উৎসুক জনতার ভিড় জমে যায়।

পরে মাছটিকে তারা কেটে প্রতি কেজি ১ হাজার টাকা করে দরে ২৯ হাজার টাকায় বিক্রি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত