বিমান বাহিনীর দ্বিতীয় অপস কনভার্শন কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান গতকাল রবিবার বাহিনীর জহুরুল হক ঘাঁটির অ্যাাডভান্স জেট ট্রেনিং ইউনিটে অনুষ্ঠিত হয়।
বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ-উত্তীর্ণ পাইলটদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমানের ওপর ৪ জন বৈমানিক কনভার্শন কোর্স সম্পন্ন করেন। উক্ত কোর্সে ফ্লা. লে. রাশিক রেজওয়ান সেরা প্রশিক্ষণার্থী কর্মকর্তা বিবেচিত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
